ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সীমান্তের তরুণদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা; গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা

সীমান্তের তরুণদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বেকার তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে আয়োজিত চার সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন যুবকের হাতে সনদপত্র ও প্রশিক্ষণ উপকরণ তুলে দেওয়া হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের হলরুমে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আয়োজনে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করতে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এ ধরনের প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. এমদাদ হোসেনসহ বিজিবি ও প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সীমান্তের তরুণদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

সীমান্তের তরুণদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : ০৩:০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬