ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল

ফ্রান্সে ক্রেনের সঙ্গে ক্যাবল কারের সংঘর্ষ, আহত ২৩

ফ্রান্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলপ দ’উয়েজে ক্রেনের সঙ্গে একটি ক্যাবল কারের সংঘর্ষে ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে প্রায় ২ হাজার ৩০০ মিটার উচ্চতায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্যাবল কারের কেবিনে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন আলপ দ’উয়েজের মেয়র জ্যঁ-ইভ নোরে।

মেয়র জানান, ক্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর কেবিনটি একদিকে কাত হয়ে যায়। এতে ভেতরে থাকা কয়েকজন যাত্রী পিছলে পড়ে আহত হন। দুর্ঘটনার মুহূর্তে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মাথায় আঘাত পান।

তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে ক্যাবল কারের অপারেটর দ্রুত পদক্ষেপ নেন। কেবিনটি পেছনের দিকে সরিয়ে পুনরায় সমতল অবস্থায় আনা হয়। এতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় মোট ২৩ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলেও অধিকাংশই চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে গেছেন।

ফ্রান্সের লিওঁ থেকে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী

ফ্রান্সে ক্রেনের সঙ্গে ক্যাবল কারের সংঘর্ষ, আহত ২৩

Update Time : ০২:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬