ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

কালাইয়ে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের কালাই উপজেলায় সারের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম ঠেকাতে বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রেতার গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার কালাই বাসস্ট্যান্ড ও পাঁচশিরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়ম শনাক্ত হলে সংশ্লিষ্ট তিন ব্যবসায়ীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল মামুন মিয়া। এ সময় কালাই উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের বাজারে কৃত্রিম সংকট তৈরি বন্ধে জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ডিলার বা খুচরা বিক্রেতা যাতে নিয়মবহির্ভূতভাবে সার মজুত করতে কিংবা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করতে না পারেন, সে বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

কালাইয়ে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ১১:২৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬