ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা সাময়িক উৎপাদন হ্রাসের পর মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু জাপানে মূল্যস্ফীতি বাড়ায়, কমছে ভেন্ডিং মেশিনের পানীয় চাহিদা এশিয়ান বীচ গেমস, সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ সরকারের বিভিন্ন  অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ২ বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক বাংলাদেশের কূটনৈতিক সাফল্য, জাতিসংঘে বায়োইকোনমি রেজুলেশন গৃহীত জাপানে ভয়াবহ দাবানল; ১২টি হেলিকপ্টার সহ নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

বেনাপোল পোর্ট থানা এলাকায় ইউনুস আলী নামে এক নিরাপত্তাকর্মীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী তাসলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে যশোর শহরের ২৫০ শয্যা হাসপাতাল এলাকা থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে আটক করে। ওই দিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্লা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ইউনুস আলী বেনাপোল স্থলবন্দরের একটি ট্রান্সপোর্ট এজেন্সিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেনাপোলের গাতিপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী তাসলিমা খাতুন ও মায়ের সঙ্গে বসবাস করতেন। গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ২৩ এপ্রিল সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশ উদ্ধারের খবর দেখে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে তারা বেনাপোল পোর্ট থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

প্রাথমিকভাবে নিহতের গলায় দাগ ও শ্বাসরোধের আলামত দেখে হত্যার সন্দেহ করা হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে স্ত্রী তাসলিমা খাতুনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কেবল মতপ্রকাশের স্বাধীনতা নয়, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চাই

বেনাপোলে নিরাপত্তা কর্মীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

Update Time : ০৭:০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬