ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড প্রিটোরিয়াসের বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পালিয়ে গেছে আরও দুইজন তাইজে হুথি-সরকারি বাহিনীর তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৮০ হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা, বাড়ছে নৌনিরাপত্তা উদ্বেগ

প্রাথমিকের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির শেষ সময় আগামী ১১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য ৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত ছিল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন এতে স্বাক্ষর করেন।

নির্দেশনায় জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন আদেশ জারির সময়সীমা ৪ অক্টোবর থেকে বাড়িয়ে ১১ অক্টোবর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ১ অক্টোবর যোগদান করা নবনিযুক্ত শিক্ষকদের জন্য ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ সম্পন্ন করার পাশাপাশি নতুন শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ নির্দেশনা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

প্রাথমিকের নবনিযুক্ত সহকারী শিক্ষকদের পদায়নের সময় বাড়ল

Update Time : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬