ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে আগামী ৯ অক্টোবর পালিত হবে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

রোববার ডাক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব ডাক দিবস সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এর উদ্বোধন করেন।

বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ডাকসেবার পাশাপাশি ডাক বিভাগকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব লজিস্টিকস সেবা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কাজ চলছে।

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস, ডিজিটাল ট্র্যাকিং ও ট্রেসিং ব্যবস্থা, স্পিড পোস্ট এবং ই-কমার্স ও লজিস্টিকস খাতের জন্য ফুলফিলমেন্ট সেন্টার চালুর মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। ই-কমার্স ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষকদের জন্য এ সেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক পার্সেল পরিবহনেও প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে ২৯ দশমিক ৮৪ শতাংশ বা ৭৩ টন প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ডাক বিভাগ আরও জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরের মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগে ডাক বিভাগ সহযোগিতা করেছে।

বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর দেশের ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সঞ্চয় ব্যাংক কার্যক্রম ছাড়া সাধারণ ডাকসেবা চালু থাকবে। একই সঙ্গে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ পালিত হবে।

ডাকসেবা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হবে। আধুনিক প্রযুক্তি ও ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত, সহজ ও সাশ্রয়ী সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এসব কর্মসূচির অন্যতম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন

Update Time : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬