ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ বন্ধের দাবি কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণের নাগালে রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদণ্ড জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’ সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬

কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৪৩৬ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে বিলম্ব ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের তাৎক্ষণিক নির্দেশনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট, প্রকৌশলী ও গ্রাউন্ড অপারেশন দলের সদস্যদের তৎপরতায় ফ্লাইটটির নিরাপদ অবতরণ নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

ফ্লাইটটিতে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্যের সমস্যার খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ফ্লাইট পরিচালনার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ বন্ধের দাবি

কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬

Update Time : ০৬:৫১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬