ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ বন্ধের দাবি কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণের নাগালে রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদণ্ড জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’ সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬

সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ সময়ে বড় ফেনী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ সংলগ্ন বড় ফেনী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানের সময় মৎস্য বিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে নদী থেকে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ ধরা, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বহাল থাকার কথা।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা এবং নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের এ অভিযান পরিচালিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শকুনি লেক রক্ষায় মানববন্ধন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ বন্ধের দাবি

সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

Update Time : ০৭:০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬