ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে জেলা পর্যায়ের কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), ইউরোপীয় ইউনিয়ন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের যৌথ উদ্যোগে শরীয়তপুর পদ্মা আর্মি ওয়েলফেয়ার রিসোর্টের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সঠিক তথ্য প্রদান এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সচেতন থাকতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পুলিশ সব সময় সহযোগিতা করবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, অভিবাসন-সংক্রান্ত সেবা সহজ ও কার্যকর করতে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।

কর্মশালায় মানবাধিকার সংস্থা রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অভিবাসীদের অধিকার সুরক্ষার পাশাপাশি নারী অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল সেবা নিশ্চিত করা জরুরি। এ ছাড়া স্থানীয় পর্যায়ে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় আরও বক্তব্য দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জুয়েল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক মো. রেজওয়ানুল হক চৌধুরী।

কর্মশালায় আইওএমের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফারজানা শাহনাজ, সক্ষমতা বৃদ্ধি ও অভিবাসন সমন্বয়কারী সাবরিনা সোহানী, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. শাহ শফিউর জালাল, সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট সুভ্র প্রকাশ দে ও অমল বিশ্বাস এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট মেহেদি হাসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাইটস যশোরের প্রত্যাশা-২ প্রকল্পের মাদারীপুরের প্রোগ্রাম অফিসার মো. বায়জীদ মিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অংশীজনেরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় অভিবাসীদের অধিকার সুরক্ষা, নারী অভিবাসীদের জন্য সংবেদনশীল সেবা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে অভিবাসন-সেবার ঘাটতি ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাদারীপুর জেলায় নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে কার্যকর জেলা পর্যায়ের কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ অভিবাসনপ্রত্যাশীদের সচেতনতা বৃদ্ধি, প্রতারণা প্রতিরোধ এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: তথ্য প্রকাশের অন্যান্য সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা

Update Time : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬