যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বাগআঁচড়া বাজারের অন্তত ১০টি মুদি ও শিশুখাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অনিয়মের দায়ে মা স্টোরকে ১০ হাজার টাকা এবং শহিদুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও খবর পড়ুন: শার্শার অন্যান্য সংবাদ।
অভিযান শেষে সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার মনিটরিং ও দেশের বিভিন্ন স্থানের সাম্প্রতিক খবর জানতে চোখ রাখুন তথ্য প্রকাশ-এ।
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি 






















