ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দম্পতির

যশোরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের আবদুর রশিদ (৪৫) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৪০)।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নতুন বাড়ির জন্য প্রয়োজনীয় মালামাল কিনতে মোটরসাইকেলে করে চৌগাছা থেকে যশোর সদরে গিয়েছিলেন আবদুর রশিদ ও সাবিরা খাতুন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ক্যান্টনমেন্টের প্রধান ফটকের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দম্পতি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে আবদুর রশিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দম্পতির

Update Time : ১০:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬