ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া রাজারহাট উপজেলার হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রুবেলসহ হরিদশ্বর তালুক গ্রামের কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় নদীর পাশের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুতের তার পানিতে পড়ে ছিল। ওই তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত হয়েছেন মোজাম্মেল হক, আব্দুর রহমান, আমিনুল ইসলাম, শাকিল মিয়া ও আনিছুর মিয়া। তাদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Update Time : ০৭:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬