ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের ৪৩ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলীয়ের অস্ত্রোপচার, মেরুদণ্ডের কাছ থেকে বের হলো গুলি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, হুথিদের দায়ী সৌদি জোট জ্বালানি তেল ও বন্ড ইয়েল্ডের চাপে এশিয়ার শেয়ারবাজারে পতন মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী

রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা, মাদক-সাইবার অপরাধ দমনে জোরালো নির্দেশনা

রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের প্রধানরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই মাসের অপরাধচিত্র, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, মামলার রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, তৎপর এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার, সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ, দ্রুত গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় ভবিষ্যতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

এদিকে গত জুন ও জুলাই মাসে বিশেষ অভিযান ও কার্যক্রমের মাধ্যমে মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য অবদান রাখা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি।

সভায় আরআরএফ রাজশাহীর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী বিভাগের অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা, মাদক-সাইবার অপরাধ দমনে জোরালো নির্দেশনা

Update Time : ০৬:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬