ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক : ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান মাদারীপুরে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন গ্রেপ্তার, আটক আরও ২ বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৮ মোটরসাইকেল মাউন্ট এটনার ছাইয়ে মাল্টায় বিমান চলাচল ব্যাহত, বাতিল ১৯ ফ্লাইট জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড়দের সংবর্ধনা ২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন দেশে প্রথমবার নৌযান শুমারি, তথ্য সংগ্রহ শুরু ২০ আগস্ট

বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৮ মোটরসাইকেল

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের প্রধান গেটের কাছে একটি অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে।

অ্যাম্বুলেন্সে আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের গেটের কাছে রাখা আটটি মোটরসাইকেল পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের মূল ভবন ও রোগীদের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় কোনো রোগী, চিকিৎসক বা হাসপাতালের কর্মী হতাহত হননি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে গিয়ে পাশে রাখা মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক তৈরি হয়। রোগী ও স্বজনদের অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বাগেরহাট ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুরজ্জামান জানান, দুপুর ১২টার পর অগ্নিকাণ্ডের খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, অ্যাম্বুলেন্স থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে হাসপাতালের গেটে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে হাসপাতালের কর্মীদের ব্যবহৃত মোটরসাইকেলও রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের মূল ভবন ও রোগীদের বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা করা গেছে। তবে অ্যাম্বুলেন্সের সিলিন্ডারে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনায় মোট কত টাকার ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ

বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৮ মোটরসাইকেল

Update Time : ০৭:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬