ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ যশোরের শার্শা উপজেলার স্কুল মাদ্রাসার ফলাফল হতাশাজনক : ৩টিতে শতভাগ ফেল, শতভাগ পাশও নেই কোন প্রতিষ্ঠান মাদারীপুরে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন গ্রেপ্তার, আটক আরও ২ বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ল ৮ মোটরসাইকেল মাউন্ট এটনার ছাইয়ে মাল্টায় বিমান চলাচল ব্যাহত, বাতিল ১৯ ফ্লাইট জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক গলাচিপায় কুয়ায় পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড়দের সংবর্ধনা ২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন দেশে প্রথমবার নৌযান শুমারি, তথ্য সংগ্রহ শুরু ২০ আগস্ট

মাদারীপুরে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন গ্রেপ্তার, আটক আরও ২

মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা, মারামারি ও বিস্ফোরকসহ সাত মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন বেপারীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নতুন মাদারীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসীন ও এসআই সুমন খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

গ্রেপ্তার ইয়াছিন বেপারী পশ্চিম রাস্তি এলাকার এলাহী বেপারীর ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মারামারি ও বিস্ফোরক আইনে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় একাধিক মারামারি ও ছিনতাই মামলার আসামি হুমায়ুন মাতুব্বর (৩৪) এবং ইয়াছিনের সহযোগী হিসেবে পরিচিত সজল বেপারী (১৮)-কে আটক করা হয়।

সম্প্রতি এক প্রবাসীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে ডাকাতির চেষ্টা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজটি পুলিশের নজরে আসার পর ইয়াছিনকে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, হত্যা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদদাতা নিয়োগ

মাদারীপুরে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিন গ্রেপ্তার, আটক আরও ২

Update Time : ০৭:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬