ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু ভোলাহাটে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ-কসোভো বাণিজ্য বাড়াতে এফটিএ নিয়ে আলোচনা ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও

শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেঘাদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে একটি চোরাকারবারি চক্র কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন ধরনের প্রসাধনী বাংলাদেশে আনার চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পণ্যের মোট আনুমানিক মূল্য ১৮ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

Update Time : ০৬:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬