ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ হাসান, গড়লেন নতুন কীর্তি অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত, জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটকে উত্তরাঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু ভোলাহাটে পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলাদেশ-কসোভো বাণিজ্য বাড়াতে এফটিএ নিয়ে আলোচনা ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শুরুতে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। ধাপে ধাপে এই সরবরাহ বাড়িয়ে আগামীকাল রাত ২টার মধ্যে টার্মিনালের পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সামিটের মুখপাত্র জানান, গ্যাসের সরবরাহ বাড়লে শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এতে শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সামিটের এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে সন্ধ্যা থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে গ্যাসের চাপ বাড়িয়ে মধ্যরাতের মধ্যে সরবরাহ পূর্ণমাত্রায় নেওয়ার আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, একই সময়ে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকেও গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও বাড়বে এবং বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের সংকট মোকাবিলায় সহায়তা করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

Update Time : ০৬:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬