ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের ৪৩ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলীয়ের অস্ত্রোপচার, মেরুদণ্ডের কাছ থেকে বের হলো গুলি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, হুথিদের দায়ী সৌদি জোট জ্বালানি তেল ও বন্ড ইয়েল্ডের চাপে এশিয়ার শেয়ারবাজারে পতন মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৩০ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৩০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ১২৩ জন এবং বরিশাল বিভাগে ১০৭ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৭৩ জনে। আর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৬৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৬০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছরে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৩০ জন

Update Time : ১২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬