ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬ কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬ বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২১১/৪ আফগানিস্তান, ১৩৫ রানে এগিয়ে টাইগাররা ২০৩৪ সাল পর্যন্ত চেলসিতে থাকছেন কোল পালমার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক

প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনায় সমান অধিকার নিশ্চিত করতে হবে: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রান্তিক অংশীজন হিসেবে নয়, সমান অধিকারসম্পন্ন অংশীদার হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ গড়তে হলে সব নাগরিকের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করতে হবে।” মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে সব নাগরিকের সুযোগের সমতার কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে অবকাঠামো, পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ‘প্রোমোটিং পারসন উইথ ডিজেবিলিটি ফ্রেন্ডলি ইনক্লুসিভ ক্লাইমেট জাস্টিস রেজিলেন্স প্র্যাকটিসেস’ (আইসিজেআরপি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সব সাইক্লোন সেন্টার ও দুর্যোগ আশ্রয়কেন্দ্রকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এসব কেন্দ্রে হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, প্রতিবন্ধীবান্ধব শৌচাগার, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পৃথক ও নিরাপদ থাকার সুবিধা এবং প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দুর্যোগের আগাম সতর্কবার্তা এমনভাবে প্রচার করতে হবে, যাতে শ্রবণ, দৃষ্টি ও অন্যান্য ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন মানুষ সহজেই তা বুঝতে পারেন। এজন্য সহজবোধ্য ও বহুমাধ্যমভিত্তিক সতর্কবার্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনায় সমান অধিকার নিশ্চিত করতে হবে: দুলু

Update Time : ০৫:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬