ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২১১/৪ আফগানিস্তান, ১৩৫ রানে এগিয়ে টাইগাররা ২০৩৪ সাল পর্যন্ত চেলসিতে থাকছেন কোল পালমার যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, পাশে ইইউসহ ৮ দেশ জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

যশোরে মহি স্টোরে অভিযান, নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট জব্দ

যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের আল-আমিন মসজিদসংলগ্ন ‘মহি স্টোরে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র‌্যাব-৬-এর যশোর ক্যাম্প। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল দোকানটিতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

অভিযানের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে মজুত থাকা অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয় এবং দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেজর ফজলে রাব্বি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানটি থেকে নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট উদ্ধার করা হয়েছে। অবৈধ এসব পণ্য বিক্রি ও মজুতের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২১১/৪ আফগানিস্তান, ১৩৫ রানে এগিয়ে টাইগাররা

যশোরে মহি স্টোরে অভিযান, নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট জব্দ

Update Time : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬