ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যশোর মর্গে ১৭ দিন ধরে দুই ভারতীয়র মরদেহ, প্রত্যাবাসনের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল ১১টায়, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে নভেম্বর থেকে টিসিবির পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া ও চা ভারত থেকে ট্রাভেল ও এক্সিট পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ অবহেলিত ও অধিকারবঞ্চিত শিশুদের পুনর্বাসনই সরকারের লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে গার্মেন্টসকর্মীর মৃত্যু নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী শিশুদের সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে চার তেলবাহী জাহাজে আগুন, যুক্তরাষ্ট্রের দাবি নিয়ে ইরানের প্রশ্ন

যশোরে মহি স্টোরে অভিযান, নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট জব্দ

যশোর সদর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের আল-আমিন মসজিদসংলগ্ন ‘মহি স্টোরে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করেছে র‌্যাব-৬-এর যশোর ক্যাম্প। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল দোকানটিতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

অভিযানের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে মজুত থাকা অবৈধ ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয় এবং দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেজর ফজলে রাব্বি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানটি থেকে নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট উদ্ধার করা হয়েছে। অবৈধ এসব পণ্য বিক্রি ও মজুতের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

যশোর মর্গে ১৭ দিন ধরে দুই ভারতীয়র মরদেহ, প্রত্যাবাসনের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার

যশোরে মহি স্টোরে অভিযান, নকল ও ট্যাক্স ফ্রি সিগারেট জব্দ

Update Time : ০৫:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬