ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি ‘ইরানের নাগরিকেরা অনেক সমস্যায় আছেন’: প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘ঢাবিতে অন্যায় মেনে নেওয়া হয় না, গায়ের জোরে কেউ টিকে থাকতে পারেনি’ নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন রংপুরে একই পরিবারের চার হত্যা: দুই যুবক গ্রেপ্তার, পুলিশের ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য আগস্টের ২২ দিনেই ২১৪ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার, ১-১ সমতায় সিরিজ পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, যোগ্যতা ও সততাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাইবারক্যাব নিয়ে নতুন ঘোষণা, ৩ সেপ্টেম্বর অস্টিনে টেসলার বিশেষ আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবির ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সম্ভাব্য সূচি অনুযায়ী, সি ইউনিটের পরীক্ষা ২০২৭ সালের ২৯ জানুয়ারি, এ ইউনিটের ৩০ জানুয়ারি, বি-১ উপ-ইউনিটের ৩ ফেব্রুয়ারি, বি-২ উপ-ইউনিটের ৪ ফেব্রুয়ারি এবং বি ইউনিটের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডি ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি এবং ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এসব তারিখ নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা একই তারিখ ও সময়ে তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

তবে বি-১, বি-২ ও ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি

Update Time : ০৩:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬