ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন ঢাকায় ভুটানের রাজাকে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের উষ্ণ অভ্যর্থনা দেশে সারের সংকট নেই, মজুত ১৩ লাখ ৬৫ হাজার টন: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ পাটকেলঘাটায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর ভূঞাপুরে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন, ৭ জনকে ৪ লাখ টাকা জরিমানা সাঘাটায় ১৬টি চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ফ্রান্সে টর্নেডোর তাণ্ডব, আহত ৪১; ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, উদ্ধার অস্ত্র ও বিপুল মাদক তিন দিন সাগরে ভাসছিলেন ১৬ জেলে, নৌবাহিনীর অভিযানে মিলল নিরাপদ আশ্রয়

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল

জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে কোনো জরিমানা ছাড়াই এসব হালনাগাদ করা যাবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে রোববার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সব ধরনের মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জরিমানা ছাড়া হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এটিকে শেষবারের মতো সময় বাড়ানো হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র ও লাইসেন্স নবায়ন করতে না পারা মোটরযানের মালিক ও চালকেরা নতুন সুযোগ পাচ্ছেন। তারা বাড়তি সময়ের মধ্যে শুধু মূল কর ও প্রযোজ্য ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।

সংশ্লিষ্টদের পরামর্শ, শেষ সময়ের জন্য অপেক্ষা না করে মোটরযানের মালিক ও চালকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে নেওয়া উচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বাড়ল

Update Time : ১১:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬