ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ রুবেলের ৫ উইকেট, সাব্বিরের ব্যাটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি নেপালে বন্যার পানিতে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ, শতাধিক মানুষ উদ্ধারে অভিযান কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ আব্বাস-আলির বোলিং তাণ্ডবে প্রথম দিনেই চাপে ইংল্যান্ড অ্যানথ্রোপিকের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বেআইনি: মার্কিন আদালত বার্ড ফ্লুর আশঙ্কায় ম্যাককুয়ারি দ্বীপ থেকে ২৪ কর্মী সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া রায়পুরে খালে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী

নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়লে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হয়ে উঠলে সেই পরিবারের আর্থিক সক্ষমতাও বাড়ে।

শুক্রবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুঃস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক এবং ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতার সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। এ লক্ষ্যেই সরকার মা ও মেয়েদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা ও উৎসাহ দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নারীকে স্বাবলম্বী করার মাধ্যমে শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবারের অর্থনৈতিক ভিত্তিও শক্তিশালী করা সম্ভব। সরকারি সহায়তা কাজে লাগিয়ে সবজি চাষ, বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এসব উদ্যোগ পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি সন্তানদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়ক হবে।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই নিরাপদ ও ভালোভাবে বসবাস করতে পারে। সমাজে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

অনুদানের অর্থ যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে ব্যবহার করলে ধীরে ধীরে পরিবারগুলোর আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন।

এ সময় ঘোড়াঘাট ও হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, মন্ত্রীর পিএস ডা. জাবেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাছুদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার ৬০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। পাশাপাশি ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জন, ৯৬ জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ব্যক্তি এবং ৬৪ জন আদিবাসীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এছাড়া ১৮টি মসজিদ ও ৬টি মন্দিরের উন্নয়ন কাজের জন্যও অনুদানের চেক দেওয়া হয়। সব মিলিয়ে বিতরণ করা অনুদানের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারী শিক্ষিত ও স্বাবলম্বী হলে এগিয়ে যাবে দেশ: সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : ১২:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬