ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৮৭ Time View

আসন্ন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সীমিত ওভারের সিরিজের জন্য ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে আম্পায়ারিংয়ে দেখা যাবে আইসিসি এলিট প্যানেলের দুই তারকা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং নিতিন মেননকে। তাদের সঙ্গে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন দেশের অভিজ্ঞ আম্পায়ার তানভীর আহমেদ, গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খান।

সকাল ১১টায় শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে এবং শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ১৭ এপ্রিল প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। রিচার্ড ইলিংওয়ার্থ থাকবেন টিভি আম্পায়ারের দায়িত্বে।

২০ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল অন-ফিল্ড, এবং নিতিন মেনন টিভি আম্পায়ার হিসেবে থাকবে। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনফিল্ডে থাকবেন নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুল। রিচার্ড ইলিংওয়ার্থ থাকবেন টিভি আম্পয়ারের দায়িত্বে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২ টায়। এই ফরম্যাটে মাঠ পরিচালনার দায়িত্ব সামলাবেন দেশি আম্পায়াররাই। ২৭ এপ্রিলে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। গাজী সোহেল ও মোর্শেদ আলী খান থাকবেন অন-ফিল্ড। আর তানভীর আহমেদ টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনফিল্ডে মাসুদুর রহমান মুকুলের সঙ্গে যথাক্রমে থাকবেন তানভীর আহমেদ ও গাজী সোহেল। পুরো সিরিজে চতুর্থ আম্পায়ার হিসেবে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, মাসুদুর রহমান মুকুল, মোর্শেদ আলী খান এবং তানভীর আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

Update Time : ০৪:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬