ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইরানি তিন পাইলটকে আটকের দাবি তেহরানের, অস্বীকার কাতারের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ শিক্ষক সংকট মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সেসিপ-সেসডিপির জনবল নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষ সেমিনার ও কনসালটেশন সেশন অনুষ্ঠিত

শিক্ষক সংকট মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

শিক্ষক সংকট কমানো এবং শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করতে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল গঠনের নীতিমালা অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এ পুলে অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের যুক্ত করা হবে।

শনিবার (১৫ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় বিশ্ববিদ্যালয়ের মিশন ও ভিশন অনুমোদন করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠার প্রায় ৩৪ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হলো।

এ ছাড়া ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় আরও একবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে স্কিল-বেইজড পিজিডি প্রোগ্রামে ফ্রিল্যান্সিং-গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ও ওয়েব ডিজাইন, কালিনারি সায়েন্স (শেফ) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) প্রোগ্রামের দ্বিতীয় বর্ষে চার ক্রেডিটের অ্যাপ্লাইড আইসিটি এবং প্রথম বর্ষে ফাংশনাল ইংরেজি কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। এসব কোর্সের সিলেবাস ও রেগুলেশনও অনুমোদন করা হয়।

বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের বিষয়েও সভায় আলোচনা হয়। তিন বছর মেয়াদি ডিগ্রি (পাস) ও এক বছর মেয়াদি মাস্টার্স (প্রিলিমিনারি) সম্পন্নকারীদের সনদ চার বছর মেয়াদি ডিগ্রির সমতুল্য করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সিজিপিএ ২.২৫-এর কম পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়া ঠেকাতে বিশেষ বিবেচনায় মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাবও সভায় বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে অধিভুক্ত কলেজগুলোতে চার বছর মেয়াদি এলএলবি (সম্মান) কোর্স চালুর রেগুলেশন অনুমোদন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, একাডেমিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে কর্মজীবনে প্রবেশ করতে পারে, সেদিকেই বিশ্ববিদ্যালয় গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষ বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে বিষয়ভিত্তিক শিক্ষক পুল গঠন করা হচ্ছে।

স্কিল-বেইজড পিজিডিতে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে উপাচার্য বলেন, প্রচলিত ডিগ্রির পাশাপাশি কর্মক্ষেত্রে সরাসরি প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন জরুরি। একাডেমিক শিক্ষার সঙ্গে দক্ষতা ও বাস্তবভিত্তিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলাই লক্ষ্য।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল, শৃঙ্খলা কমিটির সুপারিশ ও সিদ্ধান্ত এবং নতুন কারিকুলাম অনুমোদন করা হয়। পাশাপাশি ১০২তম একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণীও অনুমোদিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষসহ একাডেমিক কাউন্সিলের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইরানি তিন পাইলটকে আটকের দাবি তেহরানের, অস্বীকার কাতারের

শিক্ষক সংকট মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল

Update Time : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬