ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইরানি তিন পাইলটকে আটকের দাবি তেহরানের, অস্বীকার কাতারের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ শিক্ষক সংকট মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক পুল সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সেসিপ-সেসডিপির জনবল নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষ সেমিনার ও কনসালটেশন সেশন অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে মির্জা ফখরুলের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রয়েছে।

তিনি জানান, আজ মনোনয়নপত্রগুলো নিয়ম অনুযায়ী দাখিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। এ কাজে জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সহযোগিতা করবেন এবং মনোনয়নপত্রে থাকা প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করবেন।

ইসি জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা। এরপর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইরানি তিন পাইলটকে আটকের দাবি তেহরানের, অস্বীকার কাতারের

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

Update Time : ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬