ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সিএমপিতে ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার ব্যাংকিং লেনদেনে ঝুঁকি নেই, নিরাপত্তা যাচাই শেষে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন রাজৈরের বদরপাশায় উত্তেজনা, গ্রেপ্তার মওলা আকন ও মনি মাতুব্বর আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনায় সংবাদ প্রকাশের আহ্বান মন্ত্রণালয়ের ইয়েমেনে সৌদি বিমান হামলার দাবি, সানা ও মোচায় হতাহতের খবর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু ইতালিতে বিক্ষোভে কঠোর নিরাপত্তা, রোম-মিলানে হাজারো মানুষের সমাবেশ

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা গেছে, বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে মির্জা ফখরুলের পক্ষে একটি এবং অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র রয়েছে।

তিনি জানান, আজ মনোনয়নপত্রগুলো নিয়ম অনুযায়ী দাখিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। এ কাজে জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা সহযোগিতা করবেন এবং মনোনয়নপত্রে থাকা প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করবেন।

ইসি জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা। এরপর ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সিএমপিতে ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স ২০২৬’ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

Update Time : ০৮:৫৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬