ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৪৭ Time View

সারা দেশের সরকারি দপ্তরসমূহে শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এ বিষয়ে লিখিত প্রশ্ন করেন।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নে সব মন্ত্রণালয়/বিভাগ আগামী ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শূন্যপদ পূরণে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কেবল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবা চালু করা হবে। এর ফলে শিক্ষার্থীরা সহজেই অনলাইন শিক্ষা উপকরণের নাগাল পাবে। এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা আয়তনের উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনাও নিয়েছে সরকার। শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণে একটি কেন্দ্রীয় কমিটি বর্তমানে কাজ করছে বলে জানান সরকার প্রধান।

প্রধানমন্ত্রী জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এখন থে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার

Update Time : ০২:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬