ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

ফেনীতে ৫০৮ কেজি পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলার বড় বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর ও বিক্রয় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স জাহিন স্টোর থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স মদিনা স্টোর থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দের পাশাপাশি ১০ হাজার টাকা এবং মো. নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

ফেনীতে ৫০৮ কেজি পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬