ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প

বাগেরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সে কল্যাণ সভা এবং একই সময়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। সভার শুরুতে আগের মাসে পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন কল্যাণমূলক দাবির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সেগুলো বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

পরে জেলার বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও ক্যাম্প থেকে আসা কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি পুলিশ লাইন্সে কর্মরতদের সঙ্গে পুলিশ সুপার বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য সদস্যদের সতর্ক করেন। পাশাপাশি জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশি সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দায়িত্ব পালনে ভালো কাজ ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কারও দেওয়া হয়।

অন্যদিকে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন অপরাধের সাম্প্রতিক চিত্র পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

বাগেরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬