ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

রাজশাহীতে কাল শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

রাজশাহীতে আগামীকাল শনিবার বিকেল ৩টায় শুরু হচ্ছে ‘রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাগমারা উপজেলা দল। এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী শাহিদুল ইসলাম জানান, ‘রাজশাহী খেলবে, বাংলাদেশ জিতবে’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে।

জেলা প্রশাসক বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করা, মেধার বিকাশ ঘটানো এবং মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতেও এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, ডিসি গোল্ডকাপের মাধ্যমে রাজশাহী থেকে নতুন নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। উদ্বোধনী ম্যাচে রাজশাহীর সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানের পর ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-১)’-এ অসামান্য নৈপুণ্যের জন্য রাজশাহী জেলার মেধাবী অ্যাথলেটদের সংবর্ধনা দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রাজশাহীতে কাল শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Update Time : ০৫:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬