ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, পাশে ইইউসহ ৮ দেশ জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক; আহত অন্তত ২৭ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক গ্রেপ্তার টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার
ক্রেডিট কার্ড জালিয়াতি

যশোরে চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য আটক

যশোরে এক চিকিৎসকের ক্রেডিট কার্ডের তথ্য ব্যবহার করে ৩ লাখ ৪১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে দিনাজপুর থেকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর সদর উপজেলার উত্তর রামনগর গ্রামের শাহিনুর রহমান শাহিন (৫০) ও বাহাদুরপুর বাজার এলাকার সঞ্জয় গুপ্তা (৩১)। যশোর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি যশোর জোনের ইন্সপেক্টর প্রভাস মল্লিক জানান, ২০২২ সালের ২১ ডিসেম্বর যশোর ইউনিক হাসপাতালের চিকিৎসক ডা. সাফায়েত হোসেন শহরের একটি পোশাকের দোকানে ক্রেডিট কার্ডে বিল পরিশোধের চেষ্টা করেন। যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন সম্পন্ন না হওয়ায় তিনি দোকান থেকে চলে যান।

এর প্রায় ১০ দিন পর দোকানের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি চিকিৎসককে ফোন করেন। প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে কার্ডের পিন নম্বর নেওয়া হয়। পরে ছয়টি বিকাশ নম্বরে মোট ৩ লাখ ৪১ হাজার টাকা স্থানান্তর করা হয় বলে মামলার তদন্তে উঠে আসে।

মামলার তদন্তে আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শাহিনুর রহমান ও সঞ্জয় গুপ্তার সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে সিআইডি। পরে অভিযান চালিয়ে দিনাজপুর থেকে তাদের আটক করা হয়।

সিআইডির ভাষ্য অনুযায়ী, শাহিন সিম কার্ড বিক্রির কাজের সুযোগ নিয়ে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতেন। এসব তথ্য ব্যবহার করে তৈরি করা ভুয়া সিম প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে।

মামলার তদন্তে অভিযুক্তদের ভূমিকা ও প্রতারণার পুরো প্রক্রিয়া আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

ক্রেডিট কার্ড জালিয়াতি

যশোরে চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য আটক

Update Time : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬