ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর ৯ জেলায় শুরু বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোররাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের দাবি, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৬০০ বোতল কোরেক্স সিরাপসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

আটক নুরুজ্জামান পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভারত থেকে একটি চোরাকারবারি চক্র নদীপথে মাদকের বড় চালান শ্যামনগরের পারশেখালী সীমান্ত দিয়ে নিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় নুরুজ্জামানকে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যসহ হাতেনাতে আটক করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের

শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক

Update Time : ০৬:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬