ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এলাকায় ১০০ পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে যত্নমূলক কাজের স্বীকৃতি জরুরি: ঢাবিতে আলোচনা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা হংকংয়ে তৈরি পোশাকের বাইরে রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান।

জারদারি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত হবে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়াতেও একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে জারদারি বলেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।

বার্তার শেষাংশে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে মির্জা ফখরুলের সাফল্য কামনা করেন আসিফ আলি জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এলাকায় ১০০ পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

Update Time : ০৬:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬