ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, পাশে ইইউসহ ৮ দেশ জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক; আহত অন্তত ২৭ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক গ্রেপ্তার টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

খুলনার কয়রা উপজেলায় জমিতে ধান রোপণের কাজ করার সময় বজ্রপাতে হারুন সানা (৩৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমাদী গ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন ওই গ্রামের বারিক সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমাদী বিলের একটি জমিতে সাতজন শ্রমিক একসঙ্গে ধান রোপণ করছিলেন। বিকেলের দিকে হালকা বৃষ্টি শুরু হলে আচমকা বজ্রপাত ঘটে। এতে হারুন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান।

পরে সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে হারুন সানাকে মৃত পাওয়া যায়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

কয়রায় ধান রোপণের সময় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

Update Time : ০৫:৪৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬