ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রাজৈরে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক রাজৈরে সংঘর্ষের আশঙ্কা, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড প্রিটোরিয়াসের বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পালিয়ে গেছে আরও দুইজন

সাইবারক্যাব নিয়ে নতুন ঘোষণা, ৩ সেপ্টেম্বর অস্টিনে টেসলার বিশেষ আয়োজন

স্বচালিত রোবোট্যাক্সি সেবায় বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। কোম্পানিটি আগামী ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে তাদের ‘সাইবারক্যাব’ ঘিরে বিশেষ আয়োজনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে উবার ও ওয়েমোর মতো স্বচালিত পরিবহন সেবার সঙ্গে প্রতিযোগিতা আরও জোরদার করতে চায় টেসলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক প্রচারণামূলক ছবিতে টেসলা জানিয়েছে, ওই অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তিদের সাইবারক্যাব ব্যবহারের বিশেষ সুযোগ দেওয়া হবে। লটারির মাধ্যমে কিছু মানুষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

২০২৪ সালের অক্টোবরে প্রথমবারের মতো সাইবারক্যাব উন্মোচন করে টেসলা। দুই যাত্রীর উপযোগী এই গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল ও প্যাডেল নেই। সে সময় টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২৭ সালের আগেই গাড়িটির উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ব্যক্তিগত ক্রেতাদের কাছে ৩০ হাজার ডলারের কম দামে গাড়িটি বিক্রির পরিকল্পনার কথাও তিনি বলেছিলেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে টেসলার কর্মীদের জন্য জনসাধারণের ব্যবহারের রাস্তায় সাইবারক্যাব চালানো হতে পারে। পরে অস্টিনের রোবোট্যাক্সি বহরে গাড়িটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পার্কিং এলাকায় বিপুলসংখ্যক সাইবারক্যাব দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে গাড়িটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

এর আগে অস্টিনে মডেল ওয়াই গাড়ি ব্যবহার করে চালকবিহীন রোবোট্যাক্সি সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছিল টেসলা। পরে টেক্সাস, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার কয়েকটি শহরে এ ধরনের সেবা সম্প্রসারণ করা হয়।

তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইন অনুযায়ী স্বচালিত গাড়িতে অনেক ক্ষেত্রেই মানব তত্ত্বাবধায়ক রাখার বিধান রয়েছে। প্রয়োজন হলে ওই ব্যক্তি গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন।

অন্যদিকে, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের স্বচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানি ওয়েমো বর্তমানে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে। ফলে সাইবারক্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে স্বচালিত পরিবহন খাতে টেসলা-ওয়েমো প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

সাইবারক্যাব নিয়ে নতুন ঘোষণা, ৩ সেপ্টেম্বর অস্টিনে টেসলার বিশেষ আয়োজন

Update Time : ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬