ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উদযাপন সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার, ১-১ সমতায় সিরিজ

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হলো। সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে জয় পেয়েছিল।

দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। ফলে প্রথম ইনিংসে ১৪৬ রানের লিড পায় স্বাগতিকরা।

বড় রান ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে পরাজয় মেনে নেয় দলটি।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করেন। মুশফিকুর রহিম ২৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া তানজিদ হাসান তামিম ৯, তাসকিন আহমেদ ৮, তাইজুল ইসলাম ৭ এবং হাসান মাহমুদ করেন ২ রান।

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। তিনি শিকার করেন ৪ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন নেন ৩টি করে উইকেট।

প্রথম টেস্টে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে শেষ পর্যন্ত সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার, ১-১ সমতায় সিরিজ

Update Time : ০৩:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬