ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

পারিবারিক কলহের জেরে নাগেশ্বরীতে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ওবাই (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) উপজেলার হেলিপোর্ট মাঠের পশ্চিম পাশে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওবাই দীর্ঘদিন ধরে কুমিল্লায় রিকশাচালক হিসেবে কাজ করতেন। প্রায় ১৫ দিন আগে তিনি কাজ শেষে নিজ বাড়ি নাগেশ্বরীতে ফেরেন। তার স্ত্রী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার ভোররাতে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে পরিবারের সদস্যরা জানান। এর কিছুক্ষণ পর সবার অজান্তে ওবাই গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

পারিবারিক কলহের জেরে নাগেশ্বরীতে যুবকের আত্মহত্যা

Update Time : ১১:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬