ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

মোংলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মোংলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনজিও জেজেএস-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস ও সিপিপিসহ মোট আটটি স্টল অংশ নেয়। এর মধ্যে ছয়টি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের, একটি ফায়ার সার্ভিসের এবং একটি সিপিপির স্টল।

মেলায় প্রায় ১৮০ জন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মেলা চলাকালে কয়েক দফা বৃষ্টি হলেও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যান আয়োজক ও অংশগ্রহণকারীরা।

মেলায় শিক্ষার্থী ও দর্শনার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগের ঝুঁকি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য জানার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। সংশ্লিষ্টরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা মোংলায় এ ধরনের আয়োজন স্থানীয় জনগোষ্ঠী ও তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় আরও প্রস্তুত করতে সহায়ক হতে পারে।

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান বলেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে এ ধরনের আয়োজন আরও পরিকল্পিতভাবে করা হলে এর সুফল বেশি মানুষের কাছে পৌঁছাবে। একই সঙ্গে আবহাওয়াজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ আয়োজনের অবকাঠামোগত প্রস্তুতি জোরদারের প্রয়োজন রয়েছে।

মেলায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সরাসরি তথ্য জানার সুযোগ তাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ ধরনের কার্যক্রমে যুক্ত করার প্রত্যাশা জানান তারা।

জেজেএস-এর প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা বলেন, সীমিত বাজেটের মধ্যেই সংগঠনের নিজস্ব উদ্যোগে মেলাটি আয়োজন করা হয়েছে। প্রয়োজনীয় সহায়তা ও পর্যাপ্ত সম্পদ পাওয়া গেলে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটার মো. তারিকুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সীমিত সামর্থ্যের মধ্যেই সরকারি সহায়তা ছাড়া মেলাটি আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

মেলার উদ্বোধনকালে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, বৃষ্টির কারণে উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়লেও জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ, জেজেএস-এর প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, ক্লাইমেট চেঞ্জ এডুকেটার মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতে আবহাওয়ার পূর্বাভাস ও ঝুঁকি বিবেচনায় রেখে মেলার অবকাঠামো, অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। উপকূলীয় এলাকায় নিয়মিত সচেতনতামূলক মেলা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

মোংলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

Update Time : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬