ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের মূল টাকা ফেরতের উদ্যোগ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মচারীর জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) হিসাব আগে হিসাবরক্ষণ কার্যালয়ে পরিচালিত হতো, তাদের জমা করা মূল অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের জিপিএফ হিসাবের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৫ আগস্ট সিজিএ কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ আলমগীর হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভার কিছু কর্মচারী বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জিপিএফ হিসাব খুলে সরকারি চালানের মাধ্যমে নিয়মিত চাঁদা জমা দিয়ে আসছিলেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আইন ও বিধান অনুযায়ী তাদের জিপিএফ হিসাব পরিচালিত হওয়ায় আগের হিসাবগুলোতে জমা থাকা অর্থ ফেরত পাওয়ার জন্য কর্মচারীরা আবেদন করছেন।

এ পরিস্থিতিতে হিসাবরক্ষণ কার্যালয়ে সংরক্ষিত জিপিএফ হিসাব থেকে শুধু কর্মচারীদের জমাকৃত মূল বা আসল অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য সিজিএ কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ অফিস এবং জেলা হিসাবরক্ষণ অফিস বা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে সংরক্ষিত জিপিএফ হিসাবের তথ্য ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টসের (ডিসিএ) মাধ্যমে যাচাই ও প্রত্যয়ন করে পাঠাতে হবে।

তবে প্রেরিত তথ্যে শুধু জিপিএফে জমা থাকা মূল অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। এর সঙ্গে কোনো মুনাফা, সুদ কিংবা অন্য কোনো পাওনা অর্থ যোগ করা যাবে না।

এ ছাড়া প্রত্যয়নকারী কর্মকর্তাকে নিশ্চিত করতে হবে যে, উল্লেখ করা অর্থের পরিমাণ সঠিক। সংশ্লিষ্ট কর্মচারীকে শুধু মূল অর্থ ফেরত দেওয়া হবে এবং ওই অর্থ ফেরত পাওয়ার পর সংশ্লিষ্ট জিপিএফ হিসাবের বিপরীতে ভবিষ্যতে তার আর কোনো অতিরিক্ত দাবি থাকবে না—এ বিষয়েও প্রত্যয়ন দিতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে, ওই কর্মচারী আগে একই মূল অর্থ গ্রহণ করেননি।

সিজিএ কার্যালয়ের এ নির্দেশনা ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, এ উদ্যোগের ফলে হিসাবরক্ষণ কার্যালয়ে আগে জমা থাকা জিপিএফের মূল অর্থ ফেরত পেতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের করা আবেদন যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের মূল টাকা ফেরতের উদ্যোগ

Update Time : ০৬:৩৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬