ঢাকা ০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯১, উদ্ধার অস্ত্র-মাদক

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৮, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৫৬, গুলশানে ৫৯, উত্তরা বিভাগে ৫৬ এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযান চলাকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১টি ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা ও ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অভিযানে একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯১, উদ্ধার অস্ত্র-মাদক

Update Time : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬