ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে ১৪ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে তিন ডিলারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে বগা বন্দর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স হারুন স্টোর ও কবির হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ জন্য একজন কৃষককে ক্রেতা হিসেবে পাঠিয়ে সংশ্লিষ্ট দোকান থেকে সার কেনানো হয়। এতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ মেলে।

অভিযানে জরিমানার শিকার তিন বিক্রেতার মধ্যে একজন বিসিআইসি মূল ডিলার এবং অপর দুজন খুচরা ডিলার।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন এবং বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, কৃষকরা যাতে সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযান চালানো হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে ১৪ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬