ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

রায়পুরে খালে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিয়া নদীর সংযোগ খালে ডুবে মো. মমিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত মমিন রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের বয়াতি বাড়ির অটোরিকশাচালক মো. দিদার হোসেন মনার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের খালের পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল মমিন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরিবারের ধারণা, খালের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।

মমিনকে খুঁজতে গিয়ে স্থানীয়রা খালের পানিতে একটি জুতা ভাসতে দেখেন। বিষয়টি তারা পরিবারের সদস্যদের জানালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে মমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমিনের বাবা দিদার হোসেন মনা বলেন, দুপুরে অন্য শিশুদের সঙ্গে খালের পাড়ে খেলছিল তার ছেলে। খেলতে গিয়ে কোনোভাবে পানিতে পড়ে তলিয়ে যায় বলে ধারণা করছেন তারা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

রায়পুরে খালে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

Update Time : ১১:৪৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬