ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, পাশে ইইউসহ ৮ দেশ জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক; আহত অন্তত ২৭ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক গ্রেপ্তার টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

এবারের আসরে ব্যক্তিগত সাফল্যের জন্য ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স কর্পোরাল মো. হোসেন আলী শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে ৫৫ পদাতিক ডিভিশনের এনসি (ই) শান্ত সাহেব শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়ের স্বীকৃতি লাভ করেন।

গত ২২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশ নেয়। কয়েক দিনব্যাপী প্রতিযোগিতায় খেলোয়াড়দের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রতিফলন ঘটে।

সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

যশোরে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

Update Time : ১২:৪০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬