ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার ঘটনাকে ‘বৃক্ষ হত্যা’ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ঘটনার দুই দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের চারা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ নির্দেশ দেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি গাছ কেবল একটি উদ্ভিদ নয়, এর সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে। বাবনি এলাকায় রোপণ করা চারাগুলো উপড়ে ফেলার ঘটনাকে তিনি ‘গাছ হত্যা’ হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষের জীবনযাত্রার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। কোনো অপচেষ্টার কারণে বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ করা যাবে না। বরং ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে আরও ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

পরে তিনি ওই কর্মসূচির উদ্বোধন করেন। নতুন চারাগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডেপুটি স্পিকার বলেন, ঘটনার পর দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত করা প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তিনি অসন্তুষ্ট। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এসব গাছ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক সম্পদ নয়; এগুলো জনসাধারণের সম্পদ। একটি গাছ রক্ষা করার অর্থ একটি জীবন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা। গাছের সুরক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জানা গেছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় গত ৫ আগস্ট স্থানীয় যুবদল ও ছাত্রদলের তত্ত্বাবধানে বাবনি এলাকায় সড়কের পাশে পাঁচ শতাধিক চারা গাছ রোপণ করা হয়। এর মধ্যে গত ২৫ আগস্ট রাতে ৩৫টি চারা ও সেগুলোর সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার অভিযোগ ওঠে।

নতুন করে চারা রোপণ কর্মসূচিতে নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

কলমাকান্দায় চারা গাছ উপড়ে ফেলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের

Update Time : ১২:৪৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬