ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মার্কিন নয়, এবার ভারতজুড়ে ‘জেনজি’ আন্দোলন: উত্তপ্ত দিল্লি, সরকার–বিক্ষোভকারীদের টানাপোড়েন অব্যাহত স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতে এখনও বড় চ্যালেঞ্জ বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক অবস্থানের উন্নতি দিল্লিতে সংসদ ভবন ঘিরে তীব্র বিক্ষোভ, আন্দোলন ঠেকাতে ইন্টারনেট সেবা সীমিত স্পেনের হাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা বাংলাদেশের ই-পাসপোর্টে বড় পরিবর্তন: ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বদলাচ্ছে নকশা অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে গতি, ১৮ দিনে দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার শ্রম খাতে সংস্কার: আন্তর্জাতিক মানে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের বিমসটেক নিরাপত্তা বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ২

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৪ Time View

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় বজ্রপাতে সারওয়ারদ্দী (২১) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আজ রোববার সকালে ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের একটি চা-বাগানে পাতা সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।

মৃত সারওয়ারদ্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আবু সামাদের ছেলে। আহতরা হলেন- একই এলাকার জাহেরুল ইসলাম (৪৩) ও মোস্তফালললল (৪৫)। বর্তমানে তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, সকালে সারওয়ারদ্দীসহ কয়েকজন শ্রমিক চা-পাতা তুলতে বাগানে যান। এ সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে এবং হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিক মাটিতে লুটিয়ে পড়েন।

পরে অন্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পথেই সারওয়ারদ্দী মারা যান। গুরুতর আহত মোস্তফা ও জাহেরুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মার্কিন নয়, এবার ভারতজুড়ে ‘জেনজি’ আন্দোলন: উত্তপ্ত দিল্লি, সরকার–বিক্ষোভকারীদের টানাপোড়েন অব্যাহত

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ২

Update Time : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬