ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি ট্রাইব্যুনালের ১৬ মৃত্যুদণ্ডের রায়ে হাইকোর্টের কঠোর সমালোচনা

সাময়িক উৎপাদন হ্রাসের পর মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৮৪ Time View

কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সাময়িক উৎপাদন হ্রাসের পর পুনরায় পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে টেকনিক্যাল কারণে উৎপাদন কিছুটা কমানো হয়েছিল।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান আজ রোববার বাসস’কে জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ছুটির দিন বিশেষ করে শুক্রবার কেন্দ্রে ছোটখাটো কারিগরি কাজ সম্পন্ন করা হয়। এ সময় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে কমানো হয়ে থাকে। সাম্প্রতিক উৎপাদন কমানো ছিল টেকনিক্যাল কার্যক্রমের অংশ।

তিনি আরও জানান, গতকাল রাত থেকে পিক আওয়ারে কেন্দ্রটির উৎপাদন পূর্ণমাত্রায় চালু করা হয়েছে। এখন দুটি ইউনিট থেকে ১ হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সাইফুর রহমান বলেন, ‘কেন্দ্রটি বর্তমানে ফুল লোডে উৎপাদনে রয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে এই সপ্তাহজুড়ে উৎপাদন স্বাভাবিক থাকবে।’

উল্লেখ্য, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নির্মিত কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। জাপানের সহায়তায় গড়ে ওঠা কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা প্রায় ১২০০ মেগাওয়াট। এখানে দুটি ইউনিটের প্রতিটির সক্ষমতা প্রায় ৬০০ মেগাওয়াট।

সূত্র: বাসস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

সাময়িক উৎপাদন হ্রাসের পর মাতারবাড়ীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

Update Time : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬