ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি আবাসস্থল পরিবর্তনে ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল ইসি ভারতীয় রুপির বিপরীতে দুই বছরে ১১.৬% শক্তিশালী হয়েছে টাকা হারানো বা চুরি পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা দণ্ড ফি কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪–৫ হাজার টাকা, বাড়ছে পণ্যমূল্যের শঙ্কা দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের

উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আন্দালিভ রহমান বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করে সাংবাদিকতার গুণগত পরিবর্তন আনা সম্ভব নয়। এজন্য সাংবাদিকদের নিজেদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে তৈরি হতে হবে। সাংবাদিকদের লেখনী যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এবং কোনো ব্যক্তির অকারণে সম্মানহানি না ঘটে, সেদিকেও সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রীয় অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার যে অর্থ বরাদ্দ দেয়, তা যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না এবং বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘস্থায়ী ও জনবান্ধব হচ্ছে কি না—এসব বিষয়ে গণমাধ্যমের নজরদারি থাকা প্রয়োজন।

মাদক প্রতিরোধে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে হবে।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, দল-মতের পার্থক্য ভুলে জেলার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে। ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং জেলার যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, ভোলার কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা গুরুত্বপূর্ণ। জেলার মানুষের স্বার্থে গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির লিটন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার পিপিএম (বার), জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি

উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকে গঠনমূলক ভূমিকার আহ্বান তথ্যমন্ত্রীর

Update Time : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬