ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

বান্দরবানে-প্রাইভেটকারের-গোপন-স্থানে-ইয়াবা-চালক-আটক

বান্দরবান জেলা সদরের ট্রাফিক মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও এর চালককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালায় বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

অভিযানকালে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কুমিল্লার বাসিন্দা ও প্রাইভেটকারটির চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে।

আটক জাকির পুলিশের কাছে দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার ভাষ্য, ভোরে তিনি কক্সবাজার থেকে গাড়িটি নিয়ে বান্দরবানের উদ্দেশে রওনা দেন। পথে কেরানীহাট এলাকায় একজন যাত্রী নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর গাড়িতে থাকা আরও দুজন নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে।

জাকির আরও জানান, কয়েকদিন আগে থেকেই তিনি ওই প্রাইভেটকারটি চালানো শুরু করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি প্রাইভেটকারে করে বান্দরবান সদরে নিয়ে আসা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ির সিটের বিশেষভাবে তৈরি গোপন স্থান থেকে ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা গণনার পাশাপাশি চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদকের সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

Update Time : ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬